|| মাওলানা শরীফ মুহাম্মদ ||
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগত কারিশমা, সাদাসিধে পোশাক ও চালচলন, আন্তরিকতা ও প্রচেষ্টায় যা কিছু অর্জিত হচ্ছে, তা যেন দু-একটি ভুল নিয়োগ এবং দু-একটি ভুল আস্থার কারণে শুরুতেই প্রশ্নের মুখে পড়ে না যায়। এদিকে তার সতর্ক দৃষ্টিটা রাখা খুব দরকার।
দুই.
দেশের ভেতরের মিত্র ও শত্রুর জায়গা চিনতে পারা এবং যথাযথভাবে তাদের পরিণতি চিহ্নিত করতে পারাটা গুরুত্বপূর্ণ। ১৭ বছরের অত্যাচারী পলাতক গোষ্ঠী কিংবা নবাগত কোনো অত্যাচারীকে দাঁড়াতে না দেওয়াটা নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। গত দুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ দলের কার্যালয় খোলার দৃশ্যগুলো মানুষ ভালà