রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী চান রাজসু জিএস আম্মার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার সমালোচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাহ উদ্দীন আম্মার বলেছেন, জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এভাবে তীব্র সমালোচনা করেন তিনি।

আম্মার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে সবচেয়ে কিউট বিরোধী দল! আমরা জেন-জি এমন বউ চাই। দিনে যা খুশি করব, রাতে ফুল নিয়ে হাজির হব, একটু রোমান্টিক হাসি। সব মাফ! সকাল হইলেই আবার আগের কাজ শুরু। বউ চুপ থাকবে…কথা বললেই ডিভোর্সের ভয়!

তিনি আরো বলেন, রাজনীতিটাও যেন কিউট মডেলে চলে গেছে। ক্ষমতাসীন দল হরতাল ডাকছে আর বিরোধী দল নতুন বউয়ের মতো। জামাইয়ের সাথে বেয়াদবি করতে চাইতেছে না!

আক্ষেপ করে তিনি বলেন, কী আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।

শেষে উপহাস করে তিনি বলেন, যাইহোক এগুলো কেন বলতেছি জানেন? জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ