রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

জাকাত কি আমরা পরিপূর্ণ আদায় করছি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ড. তুহিন মালিক ||

যারা সারা বছর ঘুষ-দুর্নীতি ও হারাম উপার্জন করেছি তাদের জাকাত নাই। কারণ হারাম সম্পদের পুরো ১০০ শতাংশই  হকদারকে ফিরিয়ে দিতে হবে। হকদারকে পাওয়া না গেলে পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিতে হবে। এটা ওয়াজিব। কারণ এ সম্পদের মালিক ব্যক্তি নয়। কাজেই সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, বিদেশে অর্থ পাচার, কালো টাকা, অন্যায়ভাবে দখলকৃত সম্পত্তি ইত্যাদি সর্ব প্রকার হারাম সম্পদ তাৎক্ষণিকভাবে হকদারকে ফিরিয়ে দিতে হবে। হকদারকে বা ১৮ কোটি মানুষকে প্রাপ্য ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে হারাম সম্পদের পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিয়ে নিজেকে দায়মুক্ত করে নিতে হবে।

ইসলামে কালিমায়ে শাহাদাত ও নামাজের পরই জাকাতের স্থান। জাকাত একটি ফরজ বিধান। সুতরাং জাকাত ফরজ জেনেও কেউ তা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে।

আসুন, গরিবের হকের টাকাগুলো আজই ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিলিজ করে দিই। জাকাতের অর্থগুলো যেন আটকে না রাখি।

আড়াই শতাংশ জাকাত দুনিয়ার কোনো ট্যাক্স নয় যে, ফাঁকিঝুঁকি দিয়ে রক্ষা পাওয়া যাবে। এটা আল্লাহর নির্ধারিত ফরজ ট্যাক্স। গরিবের হক। ফাঁকি দিয়ে রক্ষা পাওয়া সম্ভব নয়।

আর যে জাকাত প্রদানে কৃপণতা করবে বা পরিমাণের চেয়ে কম দেবে, সে কঠিন শাস্তির উপযুক্ত হবে। আল্লাহ তায়ালা বলেন: ‘এবং যারা সোনা ও রুপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেঁক দেয়া হবে। (আর বলা হবে) ‘এটা তা-ই যা তোমরা নিজদের জন্য জমা করে রেখেছিল। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ কর।’ (সূরা তওবা: ৩৪-৩৫)।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন: ‘আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, অতঃপর সে তার জাকাত প্রদান করল না, কেয়ামতের দিন তার জন্য বিষধর সাপ সৃষ্টি করা হবে। যার দুটি চোঁয়াল থাকবে, যা দ্বারা সে তাকে কেয়ামতের দিন পেঁচিয়ে ধরবে। অতঃপর তার দু’চোয়াল পাকড়ে বলবে: আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধন।’ [বুখারি: ৮৪০৩]

এই রমজানে আমরা সবাই কত কষ্ট করে রোজা রাখছি। নামাজ পড়ছি। কিন্তু নামাজ রোজার মতো ফরজ বিধান জাকাত কি পরিপূর্ণভাবে আদায় করছি?

লেখক: বিশিষ্ট আইনজীবী ও বিশ্লেষক

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ