|| জহির উদ্দিন বাবর ||
১৯৬৬ সাল। ঠিক ছয় দশক বা ৬০ বছর আগের কথা। এই অঞ্চলের দীন ও ঈমানের রক্ষক কয়েকজন ঊর্বর মস্তিষ্কের আলেম বসলেন একটি সময়োপযোগী ভাবনা নিয়ে। সেই ভাবনাটি হলো, একদল যোগ্য আলেম লেখক, সাংবাদিক ও চিন্তাশীল গড়ে তোলা- যারা বুদ্ধিবৃত্তিক উপায়ে দীন ও ঈমানের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এজন্য তারা একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিলেন। নাম ইদারাতুল মাআরিফ। যে প্রতিষ্ঠানের কাজ হবে ইসলামি ইলম ও প্রজ্ঞার ব্যাপক গবেষণা, কুরআন-সুন্নাহভিত্তিক বিষয়াদির সর্বাত্মক প্রসার এবং বাতিল ধর্ম ও মতবাদসমূহের অসারতা তুলে ধরা।
এই চিন্তার মহানায়ক যুগের অন্যতম সংস্কারক আলেম ছদর সাহেব খ্যাত মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ.। কিন্তু তিনি নিজে তো একা পারবেন না এই মিশন সফল করতে! সঙ্গী হিসেবে বেছে নিলেন অভিন্ন চিন্তার ধারক এবং ঊর্বর মস্তিষ্কের অধিকারী কয়েকজন আলেম সহচরকে। শুরুতে তাঁর প্রধান সহযোদ্ধা ছিলেন বিখ্যাত লেখক মাওলানা নূর মুহাম্মাদ আযমী রহ. এবং অধ্যক্ষ আবদুà¦