মাওলানা হেমায়েত উদ্দীন
কওমি মাদরাসাগুলোতে ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষে দরস শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে ছাত্রদের করণীয় কী, তারা কোন কিতাব কীভাবে পড়বে এবং তাদের সময়গুলো কীভাবে কাজে লাগাবে সে বিষয়ে মূল্যবান নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট মুহাদ্দিস ও লেখক মাওলানা হেমায়েত উদ্দীন। আওয়ার ইসলামের পাঠকদের জন্য তাঁর সেই নির্দেশনা তুলে ধরেছেন, সহসম্পাদক ইমরান ওবাইদ।
নতুন বছরে ছাত্রদের কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন সে বিষয়ে মাওলানা হেমায়েত উদ্দীন বলেন, যারা যে জামাতে ভর্তি হবে, ওই জামাতের যেসব ফন্নি কিতাব রয়েছে, সেই কিতাবগুলোর ‘মাবাদিয়াত’ মুতালাআ করবে। যেমন, দাওরায়ে হাদিসে ভর্তি হলে হাদিসের মাবাদিয়া