বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

‘সন্ত্রাসবাদ ও জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, দেশে ‘জঙ্গি’ হামলার আশংকা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডিএমপির সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন গতকাল জানিয়েছেন, সারা দেশে জঙ্গি হামলার তথ্য পাওয়ার পর সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্সসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এর অর্থ হলো, বাংলাদেশ পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের ওপরে আস্থা রাখতে চাই। একই সাথে আমরা অনুরোধ করবো যে, ‘জঙ্গি হামলা’সংক্রান্ত তদন্তে ও ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্যতা আনতে হবে এবং সকল কার্যক্রম বস্তুনিষ্ঠ হতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, এই অনুরোধ করার কারণ হলো, অতীতে বিশেষ করে ফ্যাসিবাদী আমলে ‘জঙ্গি’ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহারের আধিক্যের কারণে জনমনে নানা সন্দেহ ও সংশয় জন্ম নিয়েছে। এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী আমলে ভিন্নমতকে দমন করার জন্য এর ব্যবহার ছিল লক্ষণীয়। বিশেষ করে এই ইস্যুকে সামনে রেখে নিরীহ বহু আলেম-উলামাদের ওপরে অন্যায্য নিপীড়ন করা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত অপরাধীরা ছাড় পেয়েছে কিন্তু সাধারণ আলেম-উলামা ও ইসলামপন্থীরা জুলুমের শিকার হয়েছে। তাই ‘জঙ্গি’ সংক্রান্ত সকল পদক্ষেপ হতে হবে রাজনৈতিক উদ্দেশ্যমুক্ত, নির্মোহ ও তথ্যভিত্তিক। কোনোভাবেই ‘জঙ্গি’ইস্যুকে সামনে রেখে কারো ওপরে জুলুম করা যাবে না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জঙ্গি’ ইস্যু সমাধানে কেবল প্রশাসনিক ব্যবস্থাই কোনো সমাধান আনতে পারে না। বরং সমাধানে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করলে কার্যকর সমাধান পাওয়া যায়। তাই ‘জঙ্গি’ সমস্যা মোকাবিলা করতে উলামায়ে কেরামকে আইন-শৃংখলা বাহিনীর সাথে সংযুক্ত করার দাবি জানাচ্ছি। এতে করে ভুল করার সম্ভবনা যেমন কমবে তেমনি বিশ্বাসযোগ্যতা তৈরি হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ