বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

গাজায় গণহত্যা, ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে জমিয়তের গণমিছিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় অব্যাহত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস এবং মুসলিমদের অধিকার খর্বের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত হবে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল।

আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে এই কর্মসূচি পালিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন।

দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল দলমত নির্বিশেষে সকলকে যোগদান করার আহ্বান জানিয়েছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব বলেছেন, বিশ্বের মুসলিম উম্মাহর বিরুদ্ধে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জমিয়ত বরাবরের মতোই সোচ্চার থাকবে।

পাশাপাশি তিনি দেশব্যাপী জমিয়তের জেলা ও মহানগর নেতৃবৃন্দকে আগামীকাল এই কর্মসূচি পালনের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ