মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


‘ড. ইউনূসের নেতৃত্বে জুলাইয়ের প্রত্যাশা পূরণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গতকাল ২ জুন জাতীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেন। রাজনৈতিক দলগুলোর বক্তব্যের পর্বে তিনি বলেন, আজকের সময়টা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মুহূর্ত। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস যখনই রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য ডাকছেন, কেউ বিলম্ব না করে সাড়া দিচ্ছেন, বারবার আসছেন। অতীতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আন্তরিক ও ধারাবাহিক সম্মিলিত অংশগ্রহণ খুব কমই দেখা গেছে। দেশ গড়ায় এই সুযোগটিকে আমাদের কাজে লাগাতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, একটি আগ্রাসী আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে তাদের প্রভাবাধীন করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন