মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ঈদুল আযহা আল্লাহর সামনে নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয়: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক গৌরবময় ত্যাগ ও আনুগত্যের নিদর্শন। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য আদর্শ হয়ে থাকবে। এই ঈদ আমাদের শিক্ষা দেয়—আল্লাহর আদেশের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ, ব্যক্তিস্বার্থ ত্যাগ এবং ন্যায়ের পথে অটল থাকা।

নেতৃদ্বয় আরও বলেন, আজকের দুনিয়ায় মুসলিম উম্মাহ কঠিন দুঃসময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। গাজায় ইহুদিবাদী বর্বরতা, কাশ্মীরে দখলদারিত্ব, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপà