বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন, জুলুম-নির্যাতন, গুম-খুন ও গণহত্যার দায়ে সাবেক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ঐতিহাসিক রায় দেশের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিস এই রায়কে আল্লাহর ন্যায়বিচারের সুস্পষ্ট প্রকাশ হিসেবে মূল্যায়ন করছে।

নেতৃদ্বয় বলেন—বিগত ১৬ বছর এই ভূমি ভোগ করেছে নির্যাতন, গণহত্যা, দেশপ্রেমী নাগরিকদের কারাবন্দি, উলামায়ে কেরামের টার্গেটিং এবং স্বৈরশাসনের ভয়ানক শাসনের অধীনে। আজ সেই দুর্নীতিমূলক ও জুলুমপ্রবণ শাসনের হিসাব আদালতের কাঠগড়ায় প্রতিফলিত হয়েছে।

আদালত