মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার বিভিন্ন হাট-বাজারে রিক্সা প্রতীকের পক্ষে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। এতে জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিকেলে বাদ আসর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া বটতলা মসজিদ থেকে শুরু করে ব্র্যাকের মোড় ঘুরে চৌকিঘাটা হাট পর্যন্ত এ গণসংযোগ করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাওলানা মিজানুর রহমান মোল্লাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ কারণে, মিজানুর রহমান মোল্লার পক্ষে ভোটারদের দ্বারপ্রান্তে পৌঁছে রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন দলটির নেতা-কর্মীরা।