বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেছেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। এজন্য কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, পেশাজীবি ও সম্মানিত ব্যবসায়ীদের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থা দুর্নীতি-সন্ত্রাস ও চাঁদাবাজ ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে। ব্যবসায়ী সমাজ সন্ত্রাসী আর চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন। পুরাতন দুর্ন