বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, চব্বিশের বিপ্লবের পর সেই বিপ্লবের ফসল ছিনতাই করার পাঁয়তারা চলছে। জাতির প্রত্যাশা পূরণে এবং বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন আজ সময়ের অপরিহার্য দাবি। জুলাই সনদ বাস্তবায়িত হলে সাতচল্লিশ ও একাত্তরের চেতনা এবং অর্জন ফিরে আসবে—চব্বিশের অর্জনও কেউ ছিনিয়ে নিতে পারবে না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মাওলানা রাকীবুল ইসলামের নির্বাচনি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।