আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন জেলার শীর্ষ উলামায়ে কেরাম।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার অফিস কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুবারকুল্লাহ বলেন, ‘মাওলানা জুনায়েদ আল হাবীব ছাত্রজীবন থেকেই জেল-জুলুম সহ্য করে আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ সময় ধরে তিনি সরাইল ও আশুগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন; তাই দলমত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সà