শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন, আসতে পারে জোট ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনে ইসলামপন্থীদের ‘একবাক্স’ নীতির আলোচনার শুরু থেকেই এর সঙ্গে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মূলত এই দলটিই জামায়াতে ইসলামীসহ অন্যদের সংগঠিত হওয়ার চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে ইসলামী আন্দোলন এই জোট বা মোর্চা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দলের অবস্থান তুলে ধরবেন। ধারণা করা হচ্ছে, তিনি  জোট ছাড়ার ঘোষণা দিতে পারেন অথবা জামায়াতে ইসলামীকে আলটিমেটাম দিতে পারেন।

সংশ্লিষ্টরা জানান, শুরু থেকে কথা ছিল সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন সমঝোতা হবে। সেভাবেই এগোচ্ছিল সবকিছà