শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

২৫ বছর বিরতিহীনভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি: মাওলানা আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বিএনপি জোট মনোনীত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ‘একজন প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য দাবি করার প্রশ্নই আসে না। আমার যোগ্যতা, সক্ষমতা ও ক্যাপাবিলিটি কতটুকু তা আপনারাই নির্ণয় করে জাতির সামনে তুলে ধরবেন। আল্লাহতায়ালা যদি আমাকে কাঙ্ক্ষিত সফলতার গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেন, তাহলে সবাই আমাকে পরীক্ষা করার সুযোগ পাবেন।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় এলাকায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাওলানা আফেন্দী বলেন, ‘সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, দুনিয়ার কোনো স্বার্থ বা রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ থ