ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের অনুসরণ এই প্রতিপাদ্যকে দৃঢ়ভাবে ধারণ ও চর্চা করতে হবে। কোনো ব্যক্তি বা দল মুখ্য নয় বরং ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২ জানুয়ারি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বার্ষিক পরিকল্পনা বৈঠক ও দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে শায়খে চরমোনাই বলেন, দ্বীন ও ইসলামকে ব্যবহার করে কেউ কেউ রাজনীতি করেন কিন্তু ইসলামী রাজনীতি মানে নিজেদের স্বার্থ বিলীন করে ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় নà