আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। এর জন্য কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে, যা ‘কোন একটি মহলের ইন্ধনে’ সংঘটিত হচ্ছে বলে প্রতীয়মান।
রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব অভিযোগ করেন।
জামায়াত সেক্রেটারি বলেন, মনোনয়নপত্র দাখিলের পর যাছাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও রিটার্নিং অফিসারের ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়—এমন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। প্রদত্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও এভাবে প্à