মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুব জমিয়তের একাধিক দায়িত্বশীল নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয় ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টের মাধ্যমে সংগঠনের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যুব জমিয়ত শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, সহসভাপতি মাওলানা সোলাইমান আহমদ, সহ-যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আল হাসান এবং সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তারেক জামীল।
নিজ নিজ ফেসবুক টাইমলাইনে প্রকাশিত পদত্যাগপত্রে তারা যুব জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতির বরাবরে আবেদন জà¦