হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জেলার চুনারুঘাট উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা, সুধীজ, স্থানীয় জনপ্রতিনিধ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০ থেকে ৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার অবসান হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমরা চাই আপনাদের এলাকায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হোক।