ঢাকা-১১ সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জমিয়তের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান অত্যন্ত জরুরি। তারা ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এম এ কাইয়ুমকে বিজয়ী করার জন্য সর্