শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জামায়াত আমিরের সঙ্গে এনসিপি আহ্বায়কের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোববার, ১১ জানুয়ারি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সার্বিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি, রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানা গেছে।

নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে প্রার্থী হয়েছেন। ফলে এই বৈঠককে নির্বাচনী প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবেও দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।