ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ ইফতেখার তারিক শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে বলেছেন, বেশকিছু নিউজ পোর্টালে ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫নং ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন মর্মে প্রকাশিত সংবাদটি বানোয়াট, সর্বৈব মিথ্যা এবং হীন উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, আমি দৃঢ়তার সাথে বলছি, একটি বিশেষ দলের পক্ষ থেকে পরিবেশিত বানোয়াট সংবাদ যাচাইবিহীন ভাবে প্রকাশ