বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাজারো নেতাকর্মীর গুম ও খুনের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের চেতনায় জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্র দেশে ফিরিয়ে আনা হবে।
শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।
তিনি বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে সমতার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিএনপির ভদ্রতা ও নম্রতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। গণতন্ত্রকে ভালোবেসেই দলটি আজ এই পর্যায়ে এসেছে।