শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভোটের মাঠে আল্লামা সাঈদীর দুই ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে এবার পিরোজপুরের দুটি আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা জেলার ভোটের মাঠে ভিন্ন এক আমেজ এনে দিয়েছে। 

পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। মনোনয়ন বৈধ ঘোষণার পর থেকেই এ তিন উপজেলায় তার রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে। স্থানীয়ভাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছেন তিনি।

অন্যদিকে পিরোজপুর-২ আসনে (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন পিরোজপুর-১ আসন থেকে ২০১৮ সালে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করা আরেক পুত্র শামীম সাঈদী। এ আসনেও তার প্রচারণা ধীরে ধীরে গতি পাচ্ছে। স্থানীয় পর্যায়ে সংগঠনিক শক্তি পুনর্গঠন এবং ভোটারদের কাছে পৌঁছাতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছেà