বিশেষ প্রতিনিধি
রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে এবার বিএনপির মিত্র হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। জমিয়তকে বিএনপি যে চারটি আসনে ছাড় দিয়েছে, এর মধ্যে এই আসনটিও রয়েছে। তবে অন্য তিনটি আসনের মতোই এই আসনেও জমিয়ত প্রার্থীকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংসদে যেতে।
মুফতি মনির হোসাইন কাসেমী ২০১৮ সালের নির্বাচনেও এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। তবে ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি সেই নির্বাচনে বিরোধী সব প্রার্থীর মতো তিনিও তেমন সুবিধা করতে পারেননি। সেই নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে ধানের শীষ নিয়ে তিনি লড়তে পারছেন না। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছ