জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করছে। ছাত্রদলের যারা হামলা করছে, সন্ত্রাসী হামলা করেছে, আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জরুরি এক সংবাদ তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসী টাকাও নেই। এরপরও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।
তিনি আরও বলেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলেন। ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করà