প্রথমবারের মতো বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের জন্য বেলা ১টায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উদ্দেশ্যে হোটেল নাজ গার্ডেন থেকে তিনি রওনা দেন।
খুতবা শুরুর কিছুক্ষণ আগে তারেক রহমান মসজিদে প্রবেশ করেন। তার গাড়ি বহর মসজিদ প্রাঙ্গণে পৌঁছার আগে মসজিদের আশেপাশে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।
মসজিদ কমিটির অনুরোধে নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ‘আল্লাহ একমাত্র সব কিছু দানকারী। আপনারা বগুড়াবাসী আমাকে, আমার পরিবারকে ও দলকে ভালোবাসেন। তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন। জাতির কল্যাণে আগামী দিনে কাজ করে দেশকে যেন নতুন ভাবে সাজাতে পারি।’
নামাজ শেষে সাবেক প্রধানমন্ত