শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মোহাম্মদপুরে রিকশা প্রতীকের পক্ষে নারীদের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আল্লামা মামুনুল হকের রিকশা প্রতীকের সমর্থনে মোহাম্মদপুরে নারীদের একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেত্রী আনিকা তাহসিনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। লালমাটিয়া এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি আল্লাহ করিম মসজিদ ও শিয়া মসজিদ মোড় প্রদক্ষিণ করে পুনরায় লালমাটিয়ায় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীদের হাতে রিকশা প্রতীকের প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া নারী সমর্থকরা জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় টেকসই পরিবর্তন ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আল্লামা মামুনুল হকের পক্ষে মাঠে নেমেছেন। তাদের মতে, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সাহসী ও নীতিবান নেতৃত্ব হিসেবে মামুনুল হকের কোনো বিকল্প নেই।