কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন পরিচালনায় তার চাঁদাবাজির প্রয়োজন হয়নি; মানুষ বিশ্বাস করেই স্বেচ্ছায় অর্থ দিচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানুষ বলে—বাবারে, টাকা লাগলে টাকা দিমু। নির্বাচন করতে তো টাকা লাগে, কিন্তু তুমি দুর্নীতি করবা না। টাকা যত লাগে দিমু। আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি। সুতরাং আপনাদের সেবা দেওয়ার সময় কি আমার পয়সা নেওয়ার দরকà