ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিভিন্ন দল একাধিক সময় বলেছে এ দেশ সবুজ বাংলা বানাবে, ডিজিটাল বাংলা বানাবে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ নির্মাণ করবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) দিবাগত রাতে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, দেশের একটি মাত্র দল ইসলামের পক্ষে নির্বাচন করছে। সেই বাক্সটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স।