আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনের দলটির আমির মাওলানা মামুনুল হক ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, ২০০৮ থেকে ২০২৪ টানা প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে একটি গভীর রাজনৈতিক, মানবাধিকার ও অর্থনৈতিক সংকটের মধ্যে নিমজ্জিত করেছে। উন্নয়নের বাহ্যিক বয়ানের আড়ালে এই সময় রাষ্ট্রব্যবস্থা ক্রমে দমনমূলক, বৈষম্যমূলক ও জবাবদিহিহীন রূপ লাভ করে।
আরও জানানো হয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও স্বাধীন পর্যবেক্ষকদের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে শত শত জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা, গায়েবি মামলা ও কারাগারে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ‘আয়নাঘর’-সহ গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব রাষ্ট্রীয় গুম তদন্ত কমিশনের নথিতেও উঠে আসে। শাপলা চত্বর, হেফাজতসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন দমনে পà