ভোলার মনপুরায় নির্বাচনী প্রচারণাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ আটজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে বক-বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের প্রায় নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে, পরবর্তীতে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে বিএনপি সমর্থক হচ্ছেন মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা। অপà