সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আয়নাটা পরিষ্কার, দাগ তো চেহারায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ||

রাজনীতিতে ভিন্ন ভিন্ন কৌশল, আলাদা আলাদা দর্শন ও  মতপার্থক্য থাকবে কিন্তু দ্বিচারিতা থাকতে পারে না। বাহিরে এক রকম সাজ ভেতরে আরেক রকম আয়োজন চলতে পারে না। মঞ্চের ভাষণ এবং পত্রপত্রিকায় দেওয়া বক্তব্য-বিবৃতি এক রকম আর ভেতরের চিত্রটা কার্যত ভিন্ন রকম মেনে নেওয়া যায় না। ভেতর ও বাহিরের এই পার্থক্যটা সাধারণ জনগণ তো দূরের কথা নিজ দলের কর্মী-সমর্থকেরাও অধিকাংশই জানতে পারেন না। জানলে হয়তো তারা দ্বিচারিতার এই রাজনীতিকে আর বিশ্বাস করতে চাইবেন না। তবে অন্ধ আনুগত্য, একগুয়েমি ও স্বার্থপরতা এমন তিক্ত বাস্তবতা জেনেও হয়তো হার মানতে রাজি হবে না।

উপরে ইসলাম ইসলাম ভাব ভেতরে ইসলামবিরোধী মনোভাব, মুসলিম বিশ্বসহ দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আকৃষ্ট করতে পাক্কা ঈমানদারের অভিনয় করা আর অমুসলিম পরাশক্তিগুলোর কাছে নিজেদেরকে ভিন্ন রূপে জাহির করা, বাহিরে দেশপ্রেমের বুলি ভেতরে দেশবিরোধী চুক্তি, মঞ্চে দেশবিরোধী চুক্তির বিরোধিতা আর পর্দার আড়ালে ওই চুক্তিতে সম্মতি, আদর্শ বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে গোপন সমঝোতা করা, সার্বজনীন ও সম্মিলিত ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামের কৃতিত্বটা এককভাবে নিয়ে নেওয়া এবং জুলুম ও জালিমের দোসর à¦