বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটের অজুহাতে দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করা ‘আত্মঘাতী সিদ্ধান্ত’। যথাযথ পরিকল্পনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন এবং সরকারের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, গত ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত অত্যন্ত অপরিণামদর্শী ও অনভিপà§