সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সীমান্ত হত্যা ও ভারতে মুসলিমদের নিপীড়নে ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড এবং ভারতে মুসলিমদের ওপর সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১৬ মে) রাজধানীর আস-সাঈদ মিলনায়তনে সংগঠনের মুবাল্লিগ প্রত্যাশী জনশক্তিদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী তারবিয়াতের সমাপনী অধিবেশনে এ নিন্দা জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের সীমান্তে গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যাà