বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

বৃষ্টির দিনে টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দ অনেকেরই পছন্দ। কারো কারো ভালো লাগার মুহুর্তও বটে! কারো কাছে অলস বিকেলে বৃষ্টির শব্দকে মনে হয় অপার্থিব এক সুরের মুর্চ্ছনা। কারো কাছে বৃষ্টি ঝরা সন্ধ্যা রোমান্টিকতার আদিম পাঠ! এই বৃষ্টির ফোঁটা থেকেই যদি পাওয়া যায়  বিদ্যুৎ সেটা নিশ্চয় অবাক করা বিষয় হবে। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ—উন্মোচিত হচ্ছে নবায়নযোগ্য শক্তির এক নতুন দিগন্ত!

সৌরবিদ্যুৎ এদেশে বেশ জনপ্রিয় একটি প্রযুক্তি। সৌর প্যানেল চার্জ হয় সূর্যের তাপের সাহায্যে। কিন্তু বর্ষাকালে মাঝে মধ্যে দিনের পর দিনও সূর্যের দেখা মেলে না। তখন ব্যাহত হয় বিদ্যুৎ উৎপাদন। যে কারণে বর্ষাকালে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় সেই কারণটাই এখন ব্যবহৃত হবে বিদ্যুৎ উৎপাদনে! বিষয়টা আক্ষরিক অর্থেই বিস্ময়কর নয় কি!

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির খোঁজে বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কাজ করছে নিরন্তর। এ দৌড়ে এক নতুন দিগন্à¦