রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

ধামরাই উপজেলা ইমাম পরিষদের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার ধামরাইয়ে উপজেলা ইমাম পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল শেষে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে মুফতি আশরাফ আলী সভাপতি এবং মাওলানা আব্দুল জলিল সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন।

(২৫ আগস্ট) দুপুরে উপজেলার ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি খলিলুর রহমান কাসেমী। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি আতিকুর রহমান, মুফতি সালাহউদ্দিন, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা জাকারিয়া।

ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ইমাম পরিষদের ১৩০ জন শুরা সদস্যের মধ্যে ১০৫ জন ইমাম ভোট প্রদান করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে ধামরাই উপজেলা ইমাম পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ