বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭ ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের

প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মাদরাসা শিক্ষার্থীদের বাচনভঙ্গি, বক্তৃতা ও উপস্থাপনা দক্ষতা বিকাশে রাজধানী ঢাকার জামিয়া বাবুস সালাম ক্যাম্পাসে অনুষ্ঠিত সাত দিনব্যাপী আবাসিক ‘প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা’ প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। অনলাইন নিউজপোর্টাল ‘আওয়ার ইসলাম’-এর উদ্যোগে এবং হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি সম্পন্ন হয়।

২৪ জুলাই শুরু হওয়া এই আবাসিক প্রশিক্ষণ কোর্সটি ২৯ জুলাই বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।

প্রথম সাময়িক পরীক্ষার ছুটিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, প্রমিত ভাষা চর্চা এবং জনসমক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেই এই কোর্সটি পরিচালনা করা হয়, যা শুরু থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কোর্স শেষে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা জানান, এই কোর্সের মাধ্যমে তারা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।

সাত দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রমিত উচ্চারণের জটিলতা দূরীকরণ, মুখের জড়তা কাটিয়ে ওঠা, আঞ্চলিক উচ্চারণ পরিহার, স্বর-সাধনা, বডি ল্যাঙ্গুয়েজ, মঞ্চ ও মিডিয়ায় উপস্থাপনার কৌশল, ওয়াজ ও বক্তৃতার কলাকৌশল এবং জনসমক্ষে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাদ্দিস ও লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন, অত্রি-এর পরিচালক বিএম হারিস এবং কলরবের পরিচালক, আবৃত্তিশিল্পী ও উপস্থাপক ইলিয়াস হাসান।

বুধবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রজীবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান ভুঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। এরপর শিক্ষার্থীদের সম্মিলিত কবিতা পরিবেশন, সনদ বিতরণ, শিক্ষার্থীদের মতামত গ্রহণ, অতিথিদের বক্তব্য এবং পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে কোর্সটির সার্থক সমাপ্তি ঘটে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ