রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত কোর্সে অংশ নিয়ে শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরেছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। তিনি জানিয়েছেন, মাত্র ২৯ হাজার টাকার প্রাথমিক ফান্ড নিয়ে ‘দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং’ কোর্সের শিক্ষার্থীরা ১০ দিনে ১ লাখ ৫১ হাজার ৮২২ টাকার পণ্য বিক্রি করেছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে মেন্টরদের দিকনির্দেশনায় প্রতিদিন কয়েক ঘণ্টা মাঠপর্যায়ে কাজ করে এ সাফল্য অর্জন করেন তারা।

বিষয়টি জানিয়ে রোববার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। সেখানে তিনি জানান, ১০ দিন আগে শিক্ষার্থীদের হাতে ২৯ হাজার টাকার একটি ছোট ফান্ড তুলে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল, তারা যেন বাস্তব বাজারে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলা ও পণ্য বিক্রির প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

তবে শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছেন উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, মেন্টরদের গাইডলাইন মেনে প্রতিদিন কয়েক ঘণ্টা মাঠপর্যায়ে কাজ এবং সততার সঙ্গে করা পরিশ্রম দ্রুতই ইতিবাচক পরিবর্তন এনেছে।

পোস্টে তিনি আরও বলেন, যেসব তরুণের অনেকেই আগে কোনো পণ্য বিক্রির অভিজ্ঞতা তো দূরের কথা, ক্রেতার সামনে দাঁড়িয়ে কথা বলতেও দ্বিধাবোধ করতেন, ১০ দিনের বাস্তব কাজ তাদের মধ্যে আত্মবিশ্বাস ও দক্ষতার পরিবর্তন এনেছে।

শায়খ আহমাদুল্লাহর ভাষ্য, সঠিক দিকনির্দেশনা ও তীব্র ইচ্ছাশক্তি থাকলে সামান্য পুঁজি দিয়েও বড় সাফল্য অর্জন করা সম্ভব। শিক্ষার্থীদের এই উদ্যোগকে তিনি মেহনতি তরুণদের স্বাবলম্বী হওয়ার পথে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

পোস্টে জানানো হয়, এ পর্যন্ত ‘দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং’ কোর্সের ১০টি ব্যাচে মোট ২৬৪ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ১১ ও ১২তম ব্যাচে ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।

এ ছাড়া ১৩তম ব্যাচের ভর্তি কার্যক্রমও চলছে বলে পোস্টে জানানো হয়েছে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব কাজের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ