রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নবীন আলেমদের দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতার প্রাথমিক ধারণা এবং আধুনিক গণমাধ্যম ব্যবহারের কৌশল নিয়ে রাজধানীর পল্লবীতে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। এতে নাগরিক সাংবাদিকতা, তথ্য যাচাই, স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাণ ও নিউ মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন আলেম, লেখক ও গণমাধ্যমকর্মীরা।

রোববার (৪ অক্টোবর) জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত সাগুফতা মোড় সংলগ্ন পল্লবী থানার পেছনে জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া পল্লবী, তালিমুদ্দিন ইনস্টিটিউট, হারামাইন টিভি ও আইজেডিবির উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়।

‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা: প্রাথমিক ধারণা ও কৌশল’ শীর্ষক এ কর্মশালায় নবীন আলেমদের উদ্দেশে কয়েক ঘণ্টার মজলিসে বর্তমান সময়ে দাওয়াহ ও জনসচেতনতা তৈরিতে লেখালেখি ও গণমাধ্যমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

জামিয়া দারুল উলুম আল ইসলামিয়ার মুহতামিম মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ। বিষয়ভিত্তিক আলোচনা করেন আলেম সাংবাদিক ও লেখক জহির উদ্দিন বাবর, লেখক ও অনুবাদক সাদ আব্দুল্লাহ মামুন, ভিডিওগ্রাফার ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুস সবুর খান সুমন।

বক্তারা বলেন, বর্তমানে নানা ধরনের প্রচারণা ও তথ্যের ভিড়ে বাস্তবতা অনেক সময় আড়ালে পড়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউ মিডিয়ার বিস্তারের ফলে নাগরিক সাংবাদিকতার সুযোগ যেমন বেড়েছে, তেমনি তথ্য যাচাই না করে প্রচার করার ঝুঁকিও তৈরি হয়েছে। এ বাস্তবতায় দাওয়াহ ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গণমাধ্যম সম্পর্কে মৌলিক জ্ঞান রাখা জরুরি।

তারা আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক নানা ব্যস্ততার মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, ঐতিহ্য ও দীনের পক্ষে ইতিবাচক জনমত তৈরির কাজ অব্যাহত রাখা প্রয়োজন। এজন্য নতুন প্রজন্মের আলেমদের শুধু প্রথাগত জ্ঞানচর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে সময়ের ভাষা, গণমাধ্যমের ধরন ও যোগাযোগের আধুনিক পদ্ধতিগুলো সম্পর্কেও দক্ষতা অর্জন করতে হবে।

কর্মশালায় সংবাদ ও তথ্য পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই, দায়িত্বশীলতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ সংগ্রহ, নাগরিক সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং, লেখালেখির মৌলিক কৌশল এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিওগ্রাফির মতো ব্যবহারিক বিষয় নিয়েও আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নবীন আলেম ও তরুণদের গণমাধ্যমমুখী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ঢাকার বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কয়েক ঘণ্টার কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ