সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলা, ৯ সেনা নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানে  আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছে এবং আরো ২০ জন আহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে এই আত্নঘাতী বোমা হামলা চালানো হয়।

দেশটির প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল এবং সে  মোটরসাইকেল নিয়ে সামরিক কনভয়ের মধ্যে থাকা ট্রাককে ধাক্কা দেয়।’ আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে এই হামলার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তীর গিয়ে পড়ছে পাকিস্তানি তালেবানদের ওপর। কারণ তারা ২০২২ সাল থেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাকিস্তানের বান্নু এলাকা উত্তর ওয়াজিরিস্তানের প্রাক্তন জঙ্গি ঘাঁটির কাছে অবস্থিত, যেটি বিদ্রোহীরা ঘাঁটি হিসেবে ব্যবহার করত। সেনাবাহিনী কয়েক বছর আগে স্থানীয় এবং বিদেশী জঙ্গিদের অঞ্চলটি থেকে প্রতিহত করে। তবে মাঝে মাঝেই হামলার ঘটনা ঘটে। এই অঞ্চলের স্থানীয় তালেবানরা ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ নামে পরিচিত।

যারা এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে, যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি তালেবান একটি পৃথক গোষ্ঠী হলেও আফগান তালেবানদের সহযোগী।
সূত্র: এপি

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ