বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের ২ সপ্তাহের বিশাল সামরিক মহড়া শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সুপার গরুদা শিল্ড ২০২৩ নামের এ বার্ষিক যৌথ মহড়া ৩১ আগষ্ট ইন্দোনেশিয়ার পূর্ব জাভার উপকূলীয় শহর বালুরানে শুরু হয়েছে। সূত্র: অ্যারাব নিউজ

চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের প্রতি লক্ষ্য রেখে মার্কিন নেতৃত্বে এ মহড়ায় অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও ফ্রান্স।

২০০৯ সাল থেকে চলে এ যৌথ মহড়ায় মার্কিন ও ইন্দোনেশিয়ার সেনারা তারা গোলাবর্ষণ করে আসছে। গত বছর এ মহড়ায় যোগদেয় অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুর। চলতি বছর এ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এসব দেশের মোট ৫০০০ সেনা মহড়ায় অংশ নিচ্ছে এ মহড়ায়।

চীন এ সম্প্রসারিত সামরিক মহড়াতে তার প্রতি হুমকি বলে মনে করছে। চীনের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র  ন্যাটোর অনুরূপ ভারত-প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট গড়ে তোলার চেষ্টা করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে বেইজিং।

দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় ব্রুনেই, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, মালয়েশিয়া, নেদারল্যানডস, নিউজিল্যান্ড, পপুয়া নিউগিনি, ফিলিপাইন্স, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব তিমুরও পর্যবেক্ষক পাঠিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল চার্লস ফ্লাইন বলেছেন, ১৯টি দেশ এ প্রশিক্ষণ মহড়ায় সংশ্লিষ্ট হয়েছে যাতে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষায় শক্তিশালী বহুজাতিক সংহতির বহিঃপ্রকাশ ঘটেছে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ