বিশ্বের নানা প্রান্তের মুসলিম স্কলার, বুদ্ধিজীবী, লেখক-সম্পাদক, শিক্ষানুরাগীদের অংশগ্রহণে ওয়েস্টবেঙ্গলে অবস্থিত রহমতে আলম মিশনে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক শিক্ষা সেমিনার।
৩০ আগস্ট (বুধবার) মিশনের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উন্নত সেবা ও সংস্কারের পাশাপাশি ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বিত এ মিশনের বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য রহমতে আলম ২০০৫ সাল থেকে ভারতের পশ্চিমবঙ্গে কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় এ আয়োজন।
এতে ভারতের দারুল উলূম দেওবন্দের মুফতি সালমান বিজনূরী, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. রফিকুল ইসলাম ও প্রফেসর ড. সুহাইমি মুহাম্মদ শরীফ, কলকাতার মেয়র ফরহাদ হাকীম, আল আমীন মিশনের জনাব ড. নুরুল ইসলাম, মহারাষ্ট্রে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলূম আক্কালকুয়ার প্রে
