শিশুদের ওমরা নিয়ে নতুন কয়েকটি নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। শিশুদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নতুন নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গালফ নিউজ বলছে, যেসব বাবা-মা তাদের শিশু সন্তানসহ ওমরা করতে যান, তাদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। শিশুদের নিরাপত্তা এক্ষেত্রে ব্যাপক গুরুত্ব পায়। শিশুদের নিরাপত্তা রক্ষায় পরিচিতিমূলক ব্রেসলেট, পরিচ্ছন্নতাসহ কিছু নির্দেশিকা দিয়েছে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। ওমরা করতে আসাদের এসব নির্দেশনা পালন করতে হবে।
ওমরার সময় শিশুদের ডান অথবা বাঁ হাতের কব্জিতে পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। এটি অবশ্যক এবং গুরুত্বপূর্ণ। ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক তথ্য পেতে ব্রেসলেটটি গুরুত্বপূর্ণ।
বাবা-মাকে আনুষ্ঠানিকতা শেষ করতে ভিড় কম হয় এমন সময় ও স্থান বেছে নিতে হবে। সন্তানের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদà