মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসরায়েলি ৬ নিরাপত্তাকর্মীকে গুলি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে বন্দুক হামলায় ইসরায়েলের ছয় নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলে জাতীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, গুলিতে আহত হওয়া চারজনকে চিকিৎসা দেওয়া হয়। যার মধ্যে ২০ বছর বয়সী এক তরুণের অবস্থা বেশ আশঙ্কাজনক।

জেরুজালেমে একটি চেকপয়েন্টে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে চেকপয়েন্টটি ঠিক কোথায় অবস্থিত সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার সঙ্গে জড়িত তিনজন তাদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। হামলাকারীরা একটি সন্দেহজনক গাড়িতে করে আসেন এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর সরাসরি গুলি ছোড়েন।

পুলিশ আরও জানিয়েছে, গোলাগুলিতে দুজন বেসামরিক মানুষ সামান্য আহত হয়েছেন।

পুলিশ দুটি হ্যান্ডগান এবং একটি এম-১৬ রাইফেলের ছবি প্রকাশ করেছে। তারা দাবি করেছে হামলায়