শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কারাগারে ইমরানের বিচার বেআইনি: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগারে বিচারকার্যকে বেআইনি ঘোষণা করলেন ইসলামাবাদ হাইকোর্ট। 

মঙ্গলবার ইমরানের আইনজীবী নাঈম পানজুথা সামাজিক মাধ্যম এক্সে বলেন, ‘কারাগারে (ইমরান খানের) বিচার বেআইনি ঘোষণা করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। ’

খানের বিচারের বিষয়ে এ ঘোষণার প্রভাব এখনও স্পষ্ট নয়, তবে আদালতের আদেশের মাধ্যমে তা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

ইমরানের বিরুদ্ধে গোপন তারবার্তা ফাঁসের অভিযোগ পাকিস্তানি রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এত কিছুর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। অভিযোগগুলো তাকে ক্ষমতার বাইরে রাখার জন্য শক্তিশালী স্বার্থের প্রচেষ্টা হিসেবেই চিহ্নিত।  

৭০ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার গেল বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ খোয়ান। ইমরান অবশ্য তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।  

ওয়াশিংটন ও খানের মধ্যে সম্পর্ক ইউক্রেনের যুদ্ধের মতো ইস্যুতে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। তবে যুক্তরাষ্ট্র তাকে পদ থেকে অপসারণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছে।

সুত্র: আল জাজিরা 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ