মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফিলিস্তিনিরা মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাদের মুক্তি দেওয়া হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দী মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দী ইসরাইলি সেনাদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।

আজ বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ইসরাইলের সাথে চার দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেছে জিহাদ আন্দোলন।

বিবৃতিতে বলা হয়, হামাস এবং ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় ও গাজায় যুদ্ধ থামানোর জন্য কঠোর প্রচেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সই হয়েছে। তবে এখনই বন্দী ইসরাইলি সেনারা প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে মুক্তি পাবে না।