ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নয়াদিল্লিতে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস ২৩ নভেম্বর থেকে তার কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে।
২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। কিন্তু ভারত সরকার তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে প্রাথমিকভাবে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনির নিযুক্ত মিশà¦