মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ।  ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস জানায়, তারা ইসরায়েলের সাতজন নারী ও শিশু জিম্মিকে মুক্তি দিতে চেয়েছিল। একই সঙ্গে প্রস্তাব দিয়েছিল, ইসরায়েলের বোমা হামলায় নিহত তিন ইসরায়েলি নাগরিকের মরদেহ দেওয়ার। বিনিময়ে দাবি ছিল, যুদ্ধবিরতি বর্ধিত করা। কিন্তু ইসরায়েল এই প্রস্তাবে রাজি হয়নি।

গত শুক্রবার শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ ইতিমধ্যে দুই দিনের জন্য বাড়ানো হয়েছে। এর মধ্যে শর্ত অনুযায়ী হামাস মোট ৮১ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, ইসরায়েল দিয়েছে ১৮০ জন ফিলিস্তিনি। এবার সেই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াবার জন্য আলোচনা চলছে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ ছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারীরা কাজ করে যাচ্ছেন।